Home » ফাদার্স ডে, নতুন অভিজ্ঞতার স্বাদ পেলেন রাফা

ফাদার্স ডে, নতুন অভিজ্ঞতার স্বাদ পেলেন রাফা

সময় কলকাতা ডেস্কঃ টেনিসের ক্লে কোর্টে সর্বকালের অন্যতম সেরা হলেন রাফা। তিনি  ২২টি গ্র্যান্ড স্লামের অধিকারিও। এবার ফাদার্স ডে-তে যে নতুন অভিজ্ঞতার স্বাদ পেলেন তা জীবনে ভুলতে পারবেন না রাফায়েল নাদাল।  এবার সেই চমকপ্রদ অভিজ্ঞতার কথা চেপে রাখতে পারলেন না রাফা। একেবারে প্রকাশ করে দিলেন যে, তিনি বাবা হতে চলেছেন। মারিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি ২০১৯ সালে।  আপাতত চোটের কারনে কোর্টে ফিরছেন না নাদাল। কিন্তু তাহলেও কি হবে প্রথম বাবা হওয়ার কথা ভেবেই উচ্ছ্বসিত রাফায়েল নাদাল।

প্রসঙ্গত এর আগে টেনিস কোর্টের সার্ভাররা অনেকেই একটি বা দুটি সন্তানের পিতা হয়েছেন। যেমন রজার ফেডেরার যমজ পুত্র ও যমজ কন্যা সন্তানের পিতা। একটি পুত্র ও এক কন্যা সন্তানের বাবা নোভাক জকোভিচ। তবে রাফা ও মারিয়ার সন্তান সুস্থ ও স্বাভাবিক ভাবেই পৃথিবীতে আসুক, এই প্রার্থনা করছেন ক্লে কোর্টের সম্রাট রাফার ভক্তরা।

About Post Author