ঘটনার সূত্রপাত, শনিবার রাতে কলম্বোর ৩৬৫ কিলোমিটার উত্তরে ভিসুভামাদু এলাকার একটি পেট্রোল পাম্প স্টেশনে দীর্ঘ সময় ধরে জ্বালানীর জন্য অপেক্ষা করছিল ক্রেতারা। পরে জানতে পারেন জ্বালানি শেষ হয়ে গিয়েছে। এই কথা রটে যাওয়ার পরই তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্রেতারা। আর তখনই প্রহরারত সেনাদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ শুরু হয়। এক সময় সেনাদের পক্ষ থেকে ব্ল্যাঙ্ক ফায়ারও করা হয় বলে অভিযোগ। শ্রীলঙ্কার সেনা মুখপাত্র নিলান্থা প্রেমারত্নে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেন, ২০ থেকে ৩০ জন বিক্ষোভকারী একটি সেনা গাড়িকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে গাড়িটিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
পাশাপাশি পুলিশের বয়ান অনুযায়ী, এই ঘটনায় চার সাধারণ নাগরিক ও তিন সেনা আহত হয়েছেন। বিক্ষোভ থামাতে এই প্রথম সেনাবাহিনী শূন্যে গুলি ছোঁড়ে। এর আগেও গত এপ্রিলে রামবুক্কানা শহরে পেট্রল ও ডিজেল বিতরণ করা নিয়ে সংঘর্ষ বাধলে পুলিশের গুলিতে এক বাইক আরোহীর মৃত্যু হয়।
উল্লেখ্য ১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় এই প্রথম অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার ব্যাপক সংকটে শ্রীলঙ্কার সরকার খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না। যার জন্য পেট্রল ও ডিজেল সংগ্রহের জন্য পেট্রোল পাম্প স্টেশনগুলিতে মানুষের নজিরবিহীন ভিড়। দীর্ঘ লাইন পড়ছে প্রায় প্রত্যেকটি পেট্রোল পাম্প স্টেশনগুলিতে।যার ফলে পরিস্থিতি মোকাবিলায় পেট্রোল পাম্প স্টেশনগুলিতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
More Stories
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?