Home » সুস্বাদু নারকেলের মালাই বরফি

সুস্বাদু নারকেলের মালাই বরফি

সময় কলকাতা ডেস্ক: নারকেল এক অত্যন্ত সুস্বাদু খাবার। নারকেল দিয়ে তৈরি করা যায় হরেকরকম সুস্বাদু মিষ্টান্ন। তাই ট্রাই করে দেখতে পারেন নারকেলের মালাই বরফি।

উপকরণ

• দুধ ১.৫ কাপ,

• সুগার ১/২ কাপ,

• এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ,

• নারকোলের গুঁড়ো ১.৫ কাপ,

• মিল্ক মালাই/ ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ,

• মিল্ক পাউডার ১/২ কাপ,

• গ্রিন ফুড কালার ১/২ চামচ

পদ্ধতি

প্রথমে প্যানে দুধ গরম করতে হবে। তারপরে চিনি দিতে হবে। তার মধ্যে ছোটএলাচ গুঁড়ো দেওয়ার পর ১.৫ কাপ নারকোলের গুঁড়ো দিতে হবে।

একটু নাড়াচাড়া করে দিতে হবে ২ টেবিল চামচ মালাই /ফ্রেশ ক্রিম। তারপরে মিশ্রণটা ঘন হলে পরে ১ কাপ মিল্ক পাউডার মিশিয়ে একটা ডো বানাতে হবে।

তারপর গ্যাস বন্ধ করে ডোটাকে ২ টো ভাগ করে নিতে হবে এবং একটা ভাগে ১/২ চা চামচ গ্রিন ফুড কালার বানাতে হবে। অন্য একটা বাটিতে ব্যাটার আর পেপার দিয়ে তার মধ্যে কালার না দেওয়া মিশ্রণটা দিয়ে তার উপর গ্রিন কালার দেওয়া মিশ্রণটা দিতে হবে ।

এবারে মিশ্রণটা ঠান্ডা হলে, তার উপর একটা করে আলমন্ড বাদাম দিয়ে সাজিয়ে দিলে রেডি হয়ে যাবে নারকোল মালাই বরফি।

About Post Author