সময় কলকাতা ডেস্ক: জলপাইগুড়িতে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। জলপাইগুড়ি মোহিত নগর ঝাঁ বাড়ি মোড় এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘ত্রিপুরায় বিজেপি জিতবে ওখানকার মানুষ বিজেপিকে চাইছে।’ বৃহস্পতিবার, জেলা সম্পাদক বাপি গোস্বমি সহ দলের কর্মীদের সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়ে একাধিক ইস্যুতে সরব দিলীপ ঘোষ।
যতদিন বিজেপিতে ছিলেন, দায়িত্ব দেওয়া হয়েছে। দলে নেই, কোনও দায়-দায়িত্ব নেই। এদিন শোভন-বৈশাখীর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে এভাবেই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন, জলপাইগুড়িতে দলীয় কর্মসূচীতে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকেই সরব হন শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়টি নিয়ে। নিয়োগ দুর্নীতির শেকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। এমনটাই মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ।

পাশাপাশি, নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন মেদিনীপুরের সাংসদ। রাজ্যে মহিলারা সুরক্ষিত নন। বার বার ধর্ষণ সহ মহিলাদের ওপর নানান অত্যাচার ঘটে চলেছে। তবুও, মুখ্যমন্ত্রী বলেন কিছুই হয়নি। ঠিক এভাবেই রাজ্য সরকারকে কটাক্ষে বিঁধলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।


More Stories
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত