সময় কলকাতা ডেস্কঃ সন্ধ্যা নেমেছে দুর্গাপুর আসানসোল জাতীয় সড়কে। কলকাতা শহর ও রাজ্যের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে একাধিক পণ্য বোঝাই গাড়ি। ট্রাক ড্রাইভাররা সন্তর্পনে জাতীয় সড়ক দিয়ে নিশ্চিন্তে গাড়ি চালিয়ে চলেছেন। দূরে দাঁড়িয়ে রয়েছে দুই তিনটে পুলিশের গাড়ি। এ দৃশ্য রোজই দেখা যায় দুর্গাপুর আসানসোল জাতীয় সড়কে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই দৃশ্যপট পরিবর্তন হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই, যখন গাড়ি থেকে পুলিশকর্মীরা নেমে প্রত্যেকটি ট্রাককে দাঁড় করিয়ে টাকা আদায় করে। পুলিশের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে এই তোলাবাজি ।আর তোলাবাজির কারণে আতঙ্কিত ট্রাক ড্রাইভাররা।
ট্রাক চালকদের অভিযোগ, কয়লার বৈধ কাগজপত্র থাকার পরও পুলিশ তাদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা তোলাবাজি করে।পশ্চিমবঙ্গের আসানসোল দিয়ে যাতায়াতকারী ট্রাক চালকরা এই ভয় ও আতঙ্কের ছায়ায় দিনযাপন করছেন, ট্রাক চালকদের অভিযোগ, রাতের অন্ধকারে টহলে থাকা কিছু পুলিশ সদস্য তাদের সাথে কাগজপত্র যাচাইয়ের অজুহাতে, তাদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করান, কোনো অভিযোগ ছাড়াই তাদের কাছ থেকে খরচ দাবি করেন, যার দাবিতে তারা ট্রাক চালকদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা দাবি করেন, টাকা না দিলে, পুলিশ সদস্যরা তাদের মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়।
ট্রাক চালকরা অকারণে রাস্তায় দাঁড়িয়ে থাকার ভয়ে ওই পুলিশ সদস্যদের টাকা দিতে বাধ্য হয়। এ কারণেই শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে পুলিশ কর্মীরা টহলদারির নামে প্রকাশ্যে অপরাধ করছে। মঙ্গলবার রাত ১০টা নাগাদ উত্তর থানা এলাকার কাল্লা মোড়ে অবস্থিত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত উত্তর থানা এলাকায় দেখা গেল বেআইনি তোলাবাজির ঘটনা। আসানসোল উত্তর থানার কিছু পুলিশ রাতের টহল ডিউটিতে ছিলেন, তারা কাল্লা মোড় এলাকায় অবস্থিত গোয়ালা পাডা রাস্তায় টহল গাড়ি রেখে ট্রাক চালকদের কাছ থেকে অবৈধ ভাবে তোলাবাজি করছিলেন। ইট ও কয়লা বোঝাই একটি ট্রাকের চালকদের কাছ থেকে ৫০০ টাকা অবৈধভাবে চায়। যখন এসআই অনিল সিং-এর নেতৃত্বে চালকদের কাছ থেকে অবৈধ টাকা আদায়ের ঘটনা ঘটছে। তখন আচমকাই সাংবাদিকেরা হানা দেয়। তোলাবাজির ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে দেখে ঘটনাস্থল থেকে পালায় ওই পুলিশকর্মীরা। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকেন ওই এ এস আই। প্রথমে তিনি প্রকাশ্যে ট্রাক চালকদের কাছ থেকে তার পুলিশ কর্মীদের অবৈধ টাকা আদায়ের অভিযোগ উড়িয়ে দেন, কিন্তু সাথে সাথে তার সামনে থাকা ট্রাক চালকরা তার সামনে পুলিশ সদস্যদের দ্বারা টাকা দাবি করার অভিযোগ তোলে।
সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে শেষ একটি গাড়ি নিয়ে এলাকা পরিত্যাগ করেন ওই এ এস আই। এরপর ট্রাক চালকরা জানায় যে তারা প্রতিদিন কয়লা ও ইট নিয়ে ওই রাস্তা পার হয়, তাদের ট্রাকে কয়লা ও ইট বোঝাই বৈধ কাগজপত্রও রয়েছে। এতে পুলিশ সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড় করিয়ে টাকা না দেওয়া পর্যন্ত যানবাহন ছাড়ে না বলে অভিযোগ করেন ।পুলিশ সদস্যরা তাদের কাছ থেকে কখনও.২০০ আবার কখনও ৫০০ টাকা নেয় কোন কারণ ছাড়াই। যার কারণে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রতিদিন আসানসোল দুর্গাপুর জাতীয় সড়কের উপর পুলিশের এই তোলাবাজির ঘটনায় ক্ষুব্দ এলাকার সাধারণ মানুষও।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান