সময় কলকাতা ডেস্কঃ নারকেলের ফালি দিয়ে রান্না করুন মুরগির মাংস। একবার খেলে মুখে লেগে থাকবে স্বাদ। গরম ভাতের সঙ্গে দারুণ জমবে।
উপকরণ
১. মুরগি ১টি
২. ফালি করা নারকেল
৩. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ১ চা চামচ
৬. জিরে বাটা ১ চা চামচ
৭. হলুদ
৮. মরিচ গুঁড়ো
৯. ধনে গুঁড়ো
১০. গরম মশলা
১১. দারুচিনি
১২. তেজপাতা
১৩. লবণ পরিমানমতো।
পদ্ধতি
প্যানে তেল গরম করে পেঁয়াজ, লবণ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভাজুন। একে একে সব মশলা দিয়ে কষিয়ে নিন। এরপর নারকেলের ফালি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এবার মাংস দিয়ে আবারও কিছু কষিয়ে নিন হালকা আঁচে। এরপর সামান্য জল দিতে হবে। ভালোভাবে মাংস কষানো হলে পরিমাণমতো জল দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে উঠলে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর চুলার আঁচ বন্ধ করে নামিয়ে নিন মাংস। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা নারকেলের ফালি দিয়ে মুরগির মাংস।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার