Home » রবিবারই ফের উপনির্বাচন পুরুলিয়া জেলার ঝালদায়

রবিবারই ফের উপনির্বাচন পুরুলিয়া জেলার ঝালদায়

সময় কলকাতা ডেস্কঃ রবিবারই ফের উপনির্বাচন পুরুলিয়া জেলার ঝালদায়। ঝালদা ২ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস প্রার্থী তপন কান্দু খুনের পর ওই ওয়ার্ডে ফের আবার উপনির্বাচন হতে চলেছে রবিবার।ইতিমধ্যেই এই উপনির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রচারও সেরে ফেলেছে কংগ্রেস, তৃণমূল ও বিজেপি। ইতিমধ্যেই ভোট কর্মীরা পৌঁছে গিয়েছেন নির্বাচন কেন্দ্রে। প্রসঙ্গত, এই উপনির্বাচনে ঝালদায় মোতায়েন থাকবে তিনজন ডিএসপি পদমর্যাদার আফিসার, পাঁচজন ইন্সপেক্টর এবং এক হাজার ৪০০ পুলিসকর্মী। ঝালদা উচ্চ বিদ্যালয়ে দুটি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে। সেখানে এক একটি বুথে মোতায়েন থাকবে একজন সাব ইন্সপেক্টর, ৪ জন বন্দুকধারী ও ৪ জন লাঠিধারী পুলিশ।

এদিকে ঝালদায় প্রচারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী প্রচার সারার অভিযোগে সরব হয় বিরোধীরা। অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী। ঝালদা ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। কোনও রাজনৈতিক দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

 

 

 

 

About Post Author