সময় কলকাতা ডেস্ক: অবশেষে জয় মিলল। দীর্ঘদিনের লড়াই সার্থক হল। চাকরি নিয়োগের সুপারিশ পত্র হাতে পেলেন বঞ্চিত এসএসসি চাকরিপ্রার্থী ববিতা সরকার। সোমবার সল্টলেক আচার্য সদনে এসে সুপারিশ পত্র সংগ্রহ করেন ববিতা সরকার।

এদিন তিনি জানান, মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাই স্কুলে শিক্ষকতা করতে চান তিনি এবং সেখানেই তাকে নিয়োগ পত্র দেওয়া হবে বলেও জানান তিনি। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে সরিয়ে সেই পদে বহাল করতে হবে ববিতা সরকারকে। সেইমতো আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সোমবার সুপারিশ পত্র তুলে দেওয়া হয় ববিতা সরকারের হাতে।

পাশাপাশি, ববিতা আরও বলেন, ‘এই পরীক্ষায় অন্য যারা বঞ্চিত রয়েছেন তাদেরও খুব শীঘ্রই চাকরি দেওয়া হবে কারণ এতদিন সার্ভার রুম বন্ধ থাকায় কাজ এগোয়নি এবার সার্ভার রুম খুলে দেওয়া হয়েছে তাই বঞ্চিতদের চাকরি পেতে আর খুব বেশি দেরি নেই।’


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে গাছের মগডালে : আহমেদ আনসারীর আশ্চর্য কাহিনী