সময় কলকাতা ডেস্কঃ বয়সের তুলনায় শিশুর ওজন বেশি কিংবা কম, দুটোই চিন্তার কারণ। যেসব বাচ্চা স্থূলতায় ভুগছে, তাদের জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা হল এই ধরনের শিশুদের বড় চিকিৎসা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, ১৯৭৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৫ থেকে ১৯ বছর বয়সি শিশু এবং কিশোরদের মধ্যে স্থূলতার সমস্যা বেড়েছে উদ্বেগজনক ভাবে। তবে জানেন কি দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চললেই প্রতিরোধ করা যেতে পারে এই স্থূলতার সমস্যা।
স্বাস্থ্যকর অথচ হালকা খাবার খাওয়ান

শিশুদের পছন্দের খাবারগুলির মধ্যে চকোলেট, চিপস্, পেস্ট্রি, বিস্কুট এই খাবারগুলি পড়ে। তবে এই ধরনের খাবার একেবারেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। বয়সের তুলনায় মাত্রাতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণই হল এই খাবারগুলিই। সেই কারণে অভিভাবকদের সন্তানের খাওয়াদাওয়ার বিষয়ে বাড়তি খেয়াল রাখা প্রয়োজন।
নিয়মিত শরীরচর্চা করান

স্কুল, পড়াশোনা,পরীক্ষা সব মিলিয়ে শিশুদের মাঠে দৌড়ঝাঁপ করার সুযোগ একদম থাকেনা বললেই চলে। খেলাধুলো কমে যাওয়ার প্রভাব শিশুদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি, শারীরিক দিক থেকেও ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন অন্তত ৩০ মিনিট যদি শরীরচর্চা করা যায়, তবে অনেকটাই কমে স্থূলতার আশঙ্কা। এক্ষেত্রে সাইকেল চালানো, সাঁতার কাটা কিংবা দৌড়ের মতো অভ্যাসও ব্যায়ামের ক্ষেত্রে সমান কার্যকর।
প্রক্রিয়াজাত খাবার নয়

বাজারজাত ফাস্ট ফুড শুধু স্থূলতা নয়, ডেকে আনতে পারে অন্যান্য গুরুতর অসুস্থতাও। তাই ছোট থেকেই সাবধান হওয়া জরুরি। শিশুদের মধ্যে এই ধরনের খাবার খাওয়ার প্রবণতা বেশি। সুস্থ-সচল থাকতে এই ধরনের খাবারগুলি থেকে শিশুদের দূরে রাখুন।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি