Home » ত্রিপুরায় শুরু হতে চলেছে আদর্শ মাতৃত্ব অভিযান প্রকল্প

ত্রিপুরায় শুরু হতে চলেছে আদর্শ মাতৃত্ব অভিযান প্রকল্প

সময় কলকাতা ডেস্কঃ ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল এবং স্বাস্থ্যবান রাখতে রাজ্যে গর্ভবতী মহিলাদের জন্য আদর্শ মাতৃত্ব অভিযান নামে একটি প্রকল্প হাতে নিয়েছে নেশনাল হেলথ মিশন এর রাজ্য শাখা। এই লক্ষ্যে ১ থেকে ১৫ জুলাই রাজ্যব্যাপী এই অভিযান চলবে। অভিযান চলাকালীন সময়ে রাজ্যের গর্ভবতী মায়েদের চিহ্নিতকরণ করে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হবে। বুধবার প্যালেস কম্পাউন্ড আগরতলা স্থিত ন্যাশনাল হেলথ মিশন  (NHM) এর সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ন্যাশনাল হেলথ মিশনের রাজ্য মিশন ডিরেক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল।
ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল এবং স্বাস্থ্যবান রাখতে রাজ্যে গর্ভবতী মহিলাদের জন্য আদর্শ মাতৃত্ব অভিযান নামে একটি প্রকল্প হাতে নিয়েছে ন্যাশনাল হেলথ মিশন-এর ত্রিপুরা রাজ্য শাখা। এই লক্ষ্যকে সামনে রেখে সারাদেশেই গর্ভবতী মায়েদের সঠিক চিকিৎসা পরিষেবা প্রদানে উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হেলথ মিশন (NHM)। এই উপলক্ষে এন এইচ এম এর রাজ্য মিশন রাজ্যব্যাপী আদর্শ মাতৃত্ব অভিযান নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত রাজ্যব্যাপী এই অভিযান চলবে।

এই অভিযানের অঙ্গ হিসেবে প্রথম পাঁচ দিন আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মহিলাদের তালিকা তৈরি করবেন। সেই সঙ্গে নিকটবর্তী সাব সেন্টারে গর্ভবতী মহিলাদের প্রাথমিক রেজিস্ট্রেশন সুনিশ্চিত করবেন। এই অভিযানকালে সকল গর্ভবতী মহিলার  প্রাথমিক পরীক্ষা করা হবে। সাব সেন্টার গুলোতে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য দেখভালের জন্য একজন করে কমিউনিটি হেলথ অফিসার থাকবেন। এই স্বাস্থ্য পরীক্ষায় ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলাদেরও চিহ্নিতকরণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।  এই সিদ্ধান্তের ফলে গ্রামের মহিলারা উপকৃত হবেন । তাদের স্বাস্থ্যও সুরক্ষিত হবে।

About Post Author