Home » রথের দিনই চট্টোপাধ্যায় পরিবারে প্রতিমার কাঠামোতে পড়ল মাটির প্রলেপ

রথের দিনই চট্টোপাধ্যায় পরিবারে প্রতিমার কাঠামোতে পড়ল মাটির প্রলেপ

সময় কলকাতা ডেস্কঃ  রীতি মেনে রথের দিনই দুর্গা প্রতিমার কাঠামো তে মাটির প্রলেপ দেওয়া হয় পুরুলিয়ার অতিপ্রাচীন নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারের দুগ্গাপুজোয়। সেই রীতি মেনে আজ রথযাত্রার দিন দুর্গা প্রতিমার মূল কাঠামোতে ছোঁয়ানো হলো মাটি। বাজানো হলো ঢাক। যা জানান দিলো মা আসছেন।

নেই নজরকাড়া থিমের দাপট। নেই চমকে দেওয়া আলোকসজ্জা। তবু মানুষের মনে জায়গা করে নিয়েছে পুরুলিয়ার নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপূজা। জেলা পুরুলিয়ার প্রাচীনতম পুজোগুলির মধ্যে এটি একটি।

যদিও নামাপাড়াতে নতুন করে মন্দির প্রতিষ্ঠা হয় ১৯৩০ সালে। আভিজাত চট্টোপাধ্যায় পরিবারের সদস্য সংখ্যা অনেক হলেও, কর্মসূত্রে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কিন্তু বছরভর সকলেই অপেক্ষা করে থাকেন দূর্গা পূজোর জন্য।

পূজোর কটা দিন একসাথে মিলিত হওয়া, একসাথে খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, সব মিলিয়ে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয় এই শারদোৎসবকে ঘিরে। তবে, দুর্গাপুজোর শুরুটা হয়ে যায় অনেক আগেই। বাড়ির ঐতিহ্য রীতি মেনে রথের দিনই কাঠামোর গায়ে প্রথম মাটি লাগানো হয়। বলা যায় এভাবেই পূজোর ঢাকে কাঠি পড়ল।

এদিন নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারের নিকটতম পরিচিত সুদিন অধিকারী বলেন, মৃৎ শিল্পী রাজা সূত্রধর দেবী প্রতিমার গায়ে মাটি ছোঁয়ালেন। ঢাক বাজালেন স্থানীয় দুই খুদে নাট্যাভিনেতা কুলদীপ সূত্রধর ও মোহিত দেওঘরিয়া।

বছরের পর বছর ধরে ঐতিহ্য বহন করে আসা চট্টোপাধ্যায় পরিবারের দেবী দুর্গার পুজো ঘিরে এখন থেকেই মানুষ এর মধ্যে উন্মাদনা তুঙ্গে।প্রায় দু বছর পর আবার একটু প্রাণ খুলে আনন্দ করতে পারব এই আশাতেই দিন কাটছে এলাকাবাসীর।

About Post Author