সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : এজবাস্টন টেস্টের ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ণায়ক টেস্টের শুরুর বিপর্যয় সামলে দিলেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। ১১১বলে ১৪৬ রানের দুরন্ত ইনিংস পন্থের। রবীন্দ্র জাদেজা ৮৩ রানে অপরাজিত। প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৮। মাত্র ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের হয়ে পন্থ -জাদেজা জুটি বেঁধে পাল্টা আক্রমণের রাস্তা বেছে নেন। উল্লেখ্য, ভারত এই সিরিজে ২-১ এ এগিয়ে। এই টেস্টে পরাজয় না হলে সিরিজে ভারতেরই জয় হবে। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব করছেন যশপ্রীত বুমরা।

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল ২ উইকেটে ৫৩। গিল, পূজারা, হনুমাবিহারী,শ্রেয়স কেউই ২০ র কোঠা পেরোন নি। বিরাট কোহলি আবার ব্যর্থ। তিনি করেছেন মাত্র ১১। অতঃপর ষষ্ঠ জুটিতে ২২২ রান জোড়েন পন্থ জাদেজা। পন্থ ১৪৬ রান করে জো রুটের বলে বিদায় নেওয়ার আগে পর্যন্ত ইংল্যান্ডের সব বোলারের বিরুদ্ধেই ছিলেন নির্দয়।শারদুল ঠাকুর দ্রুত বিদায় নিলে ক্রিজে আসেন সামি। দ্বিতীয় দিনে আরও কিছু রান যোগ করার জন্য ভারত তাকিয়ে থাকবে রবীন্দ্র জাদেজার দিকে।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার