সময় কলকাতা ডেস্কঃ আজ ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। প্রায় একশ বছর আগে ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে আত্মপ্রকাশ ঘটে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস)।
আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা দিবসকে মাথায় রেখেই মূলত ১৯৯৪ সাল থেকে ২ জুলাই তারিখটিকে বিশ্বব্যাপী ক্রীড়া সাংবাদিকতা দিবস হিসেবে পালন করা হয়। ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা এবং গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়ে থাকে।

বর্তমানে এআইপিএস-এর সদস্যসংখ্যা ১৬৭টি। ফিফা, আইএএএফ, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রভৃতি সংগঠনগুলি এআইপিএস-এর সহযোগী সংগঠন। খেলাধুলা মানুষের মনোরঞ্জনের অন্যতম বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত নানা খেলা সকলের সামনে তুলে ধরার কাজটি নিপুণ দক্ষতার সঙ্গে করেন খেলার সঙ্গে যুক্ত সাংবাদিকরা। তাই আজকের দিনটি তাঁদের সম্মান জানানোর জন্য।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা