Home » শরীর সুস্থ রাখতে খান আদা-পুদিনার ডিটক্স ওয়াটার

শরীর সুস্থ রাখতে খান আদা-পুদিনার ডিটক্স ওয়াটার

সময় কলকাতা ডেস্ক: ভুলভাল খাদ্যাভ্যাস, তেলমশলাযুক্ত খাবার বেশি খাওয়া অথবা অত্যধিক মদ্যপানে আপনার লিভারে চাপ পড়ে। লিভারের সমস্ত দূষিত পদার্থও দূর করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে ডিটক্স ওয়াটার। তাই সুস্বাস্থ্য বজায় রাখতে খান আদা পুদিনার ডিটক্স ওয়াটার। আদা তো গলা ব্যথা আর পেট খারাপের দারুণ টোটকা। ফলে আদা পুদিনা দিয়ে তৈরি এই ডিটক্স ওয়াটার আপনাকে পেটের সমস্যা থেকে দূরে রাখবে।

আদা-পুদিনার ডিটক্স ওয়াটার তৈরির উপকরণ

• একটা বড় শসা পাতলা পাতলা করে কাটা

• ২ ইঞ্চি খোসা ছাড়ানো আদা

• ২টো লেবুর টুকরো

• ১০-১২টা তাজা পুদিনা পাতা

• এক চিমটে হিমালয়ান সল্ট

• অল্প পিপারমেন্ট এসেন্সিয়াল অয়েল

পদ্ধতি

প্রত্যেকটা উপকরণ একটা জারে নিয়ে ফিল্টার করা জল দিয়ে জারটিকে ভরে নিন। একটি কাঠের চামচ দিয়ে সব উপকরণ নেড়েচেড়়ে জলের সঙ্গে ভাল করে মিশিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ১২ ঘণ্টা পরে, ফ্রিজ থেকে বার করে আধ ঘণ্টা রেখে, সাধারণ উষ্ণতায় এলে পরিবেশন করুন।

About Post Author