Home » ৭ উইকেটে জিতল ইংল্যান্ড

৭ উইকেটে জিতল ইংল্যান্ড

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : যেমনটি ভাবা হয়েছিল, তেমনই হল। কথায় আছে,ক্যাচেস উইন ম্যাচেস। হনুমা বিহারীর সহজ ক্যাচ মিস যে বিপদ আনতে পারে তার অনুমান মিলেছিল সোমবার। এজবাস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে আর আউটই হলেন না বেয়ারস্টো। আবার সেঞ্চুরি করলেন। সবচেয়ে বড় কথা, পঞ্চম দিনে বিপক্ষের উইকেটই ফেলতে পারল না ভারত। সাত উইকেটে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। জো রুট আর বেয়ারস্টোর জোড়া সেঞ্চুরির দৌলতে সিরিজ ২-২ করে ফেলল ইংল্যান্ড।

ঋষভ বাদে বিরাট সহ ভারতীয় ব্যাটসম্যানরা ব্যর্থ হলে কি হবে, জো রুট ও বেয়ারস্টো দেখিয়ে দিলেন দরকারের সময় সিনিয়র ক্রিকেটাররের কাছে দল যা আশা করে তা কীভাবে পালন করতে হয়। বিরাট কোহলি গত ৭৫ টি আন্তর্জাতিক ম্যাচে শতরানহীন। অন্য বিশ্বসেরারা যথা রুট, বাবর আজম, স্মিথ-রা এরকম ব্যর্থতা দেখান নি।ইংল্যান্ড জয়ের প্রয়োজনীয় ৩৭৮ করল মাত্র ৩ উইকেট খুইয়ে । রুট করলেন অপরাজিত ১৪২, বেয়ারস্টো অপরাজিত ১১৪।  ভারতের হয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে একমাত্র উইকেট প্রাপক বুমরা যিনি দুটি উইকেট পেয়েছেন।

About Post Author