সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন ইংলিশ প্রিমিয়ার লীগের ফুটবল তারকা। ২৯ বছর বয়সী ফুটবল তারকাকে ২০ বছর বয়সী এক তরুণীর অভিযোগের ভিত্তিতে ইংল্যান্ডের উত্তর লন্ডনের বার্ণেট থেকে গ্রেপ্তার করা হয়। ফুটবলারের নাম আইনি কারণে প্রকাশ করে নি পুলিশ।

উল্লেখ্য,ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের ম্যাসন গ্রিনউডকে ধর্ষণের সন্দেহে গ্রেপ্তার করার পরে এবার গ্রেপ্তার হলেন আরেক আন্তর্জাতিক ফুটবল তারকা।
ধৃত ফুটবলার একজন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা যিনি ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে,তাঁকে ধর্ষণের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।আইনি সীমাবদ্ধতার কারণে ২৯ বছর বয়সী ফুটবলারের নাম প্রকাশ্যে আনা হয় নি।পুলিশ জানিয়েছে অভিযুক্তকে জুন মাসের একটি ধর্ষণ সম্পর্কিত মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২৯ বছর বয়সী ফুটবলারকে বার্নেট থেকে গ্রেপ্তারের পরে হেফাজতে নেওয়া হয়। মেট্রোপলিটন পুলিশের বিবৃতি অনুযায়ী , “কুড়ি বছর বয়সী এক মহিলার ধর্ষণের অভিযোগ পুলিশকে জানানো হয়েছিল।ধর্ষণের ঘটনাটি ২০২২ সালের জুন মাসে ঘটেছিল।” পুলিশ আরও জানিয়েছে,৪ জুলাই, এক ২৯ বছর বয়সী ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে বারনেট থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে যেখানে তিনি রয়েছেন।” পুলিশি তদন্ত চলছে এবং ফুটবলারের ক্লাব বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার