সময় কলকাতা ডেস্কঃ ৯ জুলাই ভারতীয় চলচ্চিত্র জগতের একজন দিকপাল ব্যক্তিত্বের জন্মদিন, তিনি বসন্ত কুমার শিবশঙ্কর পাড়ুকোন ওরফে গুরু দত্ত বলিউডের প্রতিভাধর পরিচালকদের মধ্যে অন্যতম। কিন্তু নিজের কেরিয়ারের মধ্যগগনে মাত্র ৩৯ বছর বয়সে বলিউড হারিয়েছিল তাঁকে। আজ জেনে নিন, তাঁর সম্পর্কে কিছু অজানা কথা,

কোনওদিনই ক্যামেরার সামনে দাঁড়াতে চাননি গুরু দত্ত। কিন্তু ক্যামেরার সামনে আসাটা তাঁর নিয়তিতে ছিল। কারণ ‘পিয়াসা’ করার সময় প্রথমে তা করতে রাজি হয়েছিলেন দিলীপ কুমার। কিন্তু দিলীপ কুমার একই সময় দেবদাস-এও অভিনয় করছিলেন। একই ধরনের চরিত্র করতে রাজি ছিলেন না দিলীপ কুমার। অগত্যা গুরু দত্তকেই সেই চরিত্রে অভিনয় করতে হয়।
‘সাহেব বিবি গোলাম’-এও একই ব্যাপার। ‘ভূতনাথ’-এর চরিত্রটি করার কথা ছিল শশী কাপুরের। এবার শশী কাপুর চরিত্রটি থেকে পিছিয়ে আসনে। সেখানেও অভিনয় করতে হয় গুরু দত্তকে। এই সিনেমায় ওয়াহিদা রহমানের গলায় সুর দিতেও রাজি হননি গীতা দত্ত। তিনি মীনা কুমারীর গলায় গান গেয়েছিলেন। অপরদিকে ওয়াহিদার গলায় সুর দেন আশা ভোঁসলে।

১৯৬৩ সালে গুরু দত্তের ‘কানিজ’ সিনেমার হাত ধরে ভারতীয় সিনেমায় প্রথম রঙিন চলচ্চিত্র তৈরি হয়।১৯৬৪ সালে গুরু দত্তের মৃত্যুর সময় তিনি দুটি সিনেমা করছিলেন। এক, ‘বাহারে ফির ভি আয়েগি’, যা পরে ধর্মেন্দ্রকে শেষ করতে হয়। দুই, ‘লভ অ্যান্ড গড’, যা পরে সঞ্জীব কুমারকে শেষ করতে হয়।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা