সময় কলকাতা ডেস্কঃ হ্যারিকেন, ইন্ডাকশন কুকার নিয়ে বিদ্যুৎ বিল কমানোর দাবী সহ ১৪ দফা দাবী নিয়ে বনগাঁ বিদ্যুৎ দপ্তরের সামনে সোমবার বিক্ষোভ দেখায় বিজেপি।
উত্তর ২৪ পরগনার বনগাঁ ডিভিশন বিদ্যুৎ দপ্তরের সামনে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ও বনগাঁ জেলা বিজেপির সভাপতি রামপদ দাসের উপস্থিতিতে ১৪ দফা দাবীতে ডেপুটেশন জমা দেওয়া হয়। ১৪ দফা দাবীর মধ্যে ছিল বিদ্যুৎ বিল কমানো, মাসে মাসে বিদ্যুৎ বিল নেওয়া, কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব সহ আরও অনেক কিছু ।

এই বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, “মাননীয়ার কাছে বিদ্যুৎ বিল কমানোর দাবী জানাচ্ছি আমরা । ভোটের আগে বনগাঁর সাধারণ মানুষকে ইন্ডাকশন কুকার দেওয়া হল ভোটের স্বার্থে। আমার প্রশ্ন বিদ্যুৎ বিল কি মাননীয়া দেবেন?” দাবী না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা,এমন হুসিয়ারিও দেন তিনি ।


More Stories
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল