Home » বন্যা পরিস্থিতি পাকিস্তানে 

বন্যা পরিস্থিতি পাকিস্তানে 

সময় কলকাতা ডেস্ক: অবিরাম বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি পাকিস্তানে। বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে মনে করছে সেদেশের বিশেষজ্ঞরা । শেষ পাওয়া খবর অনুযায়ী বন্যায় ভেসে গিয়ে মহিলা ও শিশুসহ মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে দেশের আটটি বড় বাঁধ ভেঙে গিয়েছে। বন্যা জলে প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত। গৃহহীন হাজার হাজার মানুষ। জানা গিয়েছে, দেশের সবচেয়ে বড় শহর করাচির বিশাল অংশও এখন জলের তলায় রয়েছে। পাকিস্তানে ভারী বৃষ্টিপাত এখনও অব্যাহত।

পাকিস্তানের নৌ বাহিনী সূত্রে খবর, বেলুচিস্তানের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খাদ্য ও বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল পাকিস্তান। সে সময় সমগ্ৰ দেশের প্রায় পাঁচভাগ জলের তলায় চলে গিয়েছিল।

আফগানিস্তানেও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। শেষ পাওয়া খবর অনুযায়ী আফগানিস্তানে মৃতের সংখ্যা ২৪। এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের ফলে এই বিপর্যয় আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা।

About Post Author