সময় কলকাতা ডেস্কঃ যৌনতা প্রেমের একটা অংশ। সম্পর্কে পরস্পরের প্রতি যৌন আকর্ষণ থাকাটা স্বাভাবিক। কিন্তু কেবল যৌনতার কারণেই সম্পর্কে আসা কোন সুস্থ সম্পর্কের লক্ষন নয়। কিভাবে বুঝবেন আপনার সঙ্গী শুধুমাত্র শারীরিক টানে আপনার কাছে আসছে কি না? আদেও সে আপনাকে ভালোবাসে কি না ?

কখনো কখনো বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করা ভাল বিষয়। কিন্তু আপনার পুরুষ সঙ্গী যদি সবসময় আপনার পোশাক, শারীরিক সৌন্দর্যের কথা বলেন, তাহলে একটু সতর্ক হোন। সেক্ষেত্রে বুঝতে হবে এরা আপনার শরীরের প্রতিই আকৃষ্ট। যে কথাই হোকনা কেন তাতে যৌনতা আনতে চায় আপনার সঙ্গী। সকল কথায় যেন যৌনতাই তার প্রিয় বিষয় হয়ে ওঠে।
এরা যখন নিজের ইচ্ছে হবে তখনই কথা বলবে। সম্পর্কে দুতরফের সমতা থাকা প্রয়োজন। আপনার প্রয়োজনে আপনি এদের কখনই পাশে পাবেন না। অধিকাংশ সময়েই সারাদিন কোন পাত্তা পাওয়া যায়না শুধুমাত্র রাতে ফোন বা মেসেজ করে থাকে এই ধরণের সঙ্গীরা ।
রেস্তোরাঁয় অথবা জনসমক্ষে এরা দেখা করতে একটুও আগ্রহী হয় না। সব সময়েই চার দেওয়ালের মধ্যে আপনার সঙ্গে দেখা করতে চান এবং সেখানেও যৌনতাকেই টেনে আনেন।

দুজনের সম্মতিতেই যৌনতা স্বাভাবিক। কিন্তু তা যখন একতরফা হয়ে ওঠে সম্পর্কে আসে দূরত্ব। এদের যৌন প্রস্তাবে আপনি রাজি না হলে, মুখে সরাসরি কিছু না বললেও জোর করে নিজের কাজ হাসিল করার চেষ্টা করতে পারে আপনার সঙ্গী, তাই এই ধরণের সঙ্গীকে এড়িয়ে যাওয়ায় শ্রেয়।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে