Home » ট্রেনে চুরি করতে গিয়ে বিপদে চোর

ট্রেনে চুরি করতে গিয়ে বিপদে চোর

সময় কলকাতা ডেস্ক: ট্রেনে মোবাইল চুরি, এটা এখন নিত্যনৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন মেইন লাইনের ট্রেনে।

অধিকাংশ সময় মোবাইল চুরি করে বেপাত্তা হয়ে যায় চোর। কিন্তু এবার চোর বাবা জীবন মোবাইল চুরি করতে গিয়েই হাতেনাতে পড়লেন ধরা। কিন্তু যাত্রীদের হাতে ধরা পড়লে ছাল চামড়া আস্তো থাকবে না এটা চোর বাবা জীবন বিলক্ষণ জানে। ফলে যাত্রীদের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি ট্রেন থেকে নামার সময় বিপদে পড়ল চোর। পা পিছলে ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় ট্রেনের গেট ধরে ঝুলে পরল চোর এবং বেশ কিছুক্ষণ ঝুলে থাকার পর ট্রেন ধীরে হতেই নেমে পালাল চোর।

খড়দহ স্টেশন থেকে আপ শান্তিপুর লোকাল ছাড়ার পর টিটাগর আর ব্যারাকপুর স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই দ্বিধাবিভক্ত নেটিজেনরা। কেউবা চোরের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ, আবার কেউ চোর পেটানোর পরামর্শ দিচ্ছেন। তবে এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে আরও একবার উঠল প্রশ্ন।

About Post Author