সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি বিরাট দুঃসময়ে রয়েছেন। ব্যাটে একদমই রান পাচ্ছেন না আর প্রবল হচ্ছে তাঁকে বাদ দেওয়ার জনমত।ভারতের প্রাক্তন ক্রিকেটার থেকে নেটিজেন দুনিয়া জুড়ে ক্রমেই প্রবল হচ্ছে বিরাট কোহলিকে বাদ দেওয়ার দাবি। এরই মধ্যে বিরাট কোহলির পাশে দাঁড়ালেন পাক ক্রিকেট তারকা বাবর আজম।

সংখ্যাতত্ব এক চমকপ্রদ তথ্য তুলে এনেছে।গত ৭ বছরে ৭৩ টি আন্তর্জাতিক ম্যাচে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি।বিরাট বিশ্রামে থাকাকালীন ৭৩ টি ম্যাচে ৫৪ টি জিতেছে ভারত, হেরেছে ১৫ টি। বিস্ময়কর ভাবে বিরাটের দলে না থাকার সময়ে ভারতের সাফল্য বেড়েছে আশ্চর্যজনক ভাবে।তাসত্বেও এমুহূর্তেও বিরাট মাঝেমধ্যেই বিশ্রাম নিচ্ছেন। সৌরভ গাঙ্গুলি এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। ভেংকটেশ প্রসাদ আরও একধাপ এগিয়ে বলেছেন, বিশ্রাম নেওয়া কোনও পথ হতে পারে না। খারাপ ফর্মে থাকা সৌরভ গাঙ্গুলি সহ একাধিক তারকাকে যদি বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে দলে ফিরতে হয় তাহলে বিরাট কোহলি ব্যতিক্রম হবেন কেন, প্রশ্ন তুলছেন প্রসাদ।বিরাট কোহলিকে বাদ দেওয়ার পক্ষে দাবি তুলেছেন স্বয়ং কপিল দেব-ও।

এই চরম দুঃসময়ে কিন্তু বিরাটের হয়ে ব্যাট ধরেছেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি বিরাটকে আত্মবিশ্বাস জোগানোর ভঙ্গিতে বলেছেন, খারাপ সময় কেটে যাবে। তিনি পাকিস্তানের শ্রীলংকা সফরের মাঝেই টুইট করেছেন “শক্ত থাকো, কোহলি “। সুসময় আসবেই, বার্তা বাবর আজমের ।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার