Home » বুমরা না টোপলে -কে করবেন বাজিমাত ওল্ড ট্রাফোর্ডে?

বুমরা না টোপলে -কে করবেন বাজিমাত ওল্ড ট্রাফোর্ডে?

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :

ভারত ও ইংল্যান্ড।দু দেশের ক্রিকেট দলই প্রায় এক বিন্দুতে। দু দফার শেষ ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে।টেস্ট, টি টোয়েন্টির পরে এক দিনের সিরিজের ফলাফল তুল্যমূল্য বিচারে শেষ হতে চলেছে ওল্ড ট্র্যাফোর্ডে । ১-১ সিরিজে চলা ওডিআই সিরিজে জিতবে কে, নজর সেদিকে।

লড়াই যেন ভারতের যশপ্রীত বুমরা আর ইংল্যান্ডের রিস টোপলের বিরুদ্ধে বিপক্ষের ব্যাটসম্যানদের। বুমরা বা টোপলে ভয়ঙ্কর সুন্দর ছন্দে আছেন। প্রথম ও ডি আই ম্যাচে বুমরা ১৯ রানে ৬ উইকেট নেওয়ার পরে টোপলে দ্বিতীয় ম্যাচে ২৪ রানে ৬ উইকেট পেয়েছেন। দু ম্যাচের নিয়ন্ত্রক ছিলেন দুই দলের দুই বোলার যেখানে তাঁদের ধারালো বলের দিশা পান নি ব্যাটসম্যানেরা। ফর্মে থাকা রুট বা বেয়ারস্টো বা অফ ফর্মে চলা কোহলি – কেউই সুবিধা করতে পারেন নি । ইংল্যান্ডের হয়ে দুটি ম্যাচে কোনও ব্যাটসম্যান অর্ধশতরানের মুখ দেখেন নি।দ্বিতীয় ম্যাচে দু দল মিলিয়ে সর্বোচ্চ রান মঈন আলির ৪৭। প্রথম ম্যাচে একমাত্র রোহিত শর্মার অপরাজিত ৭৬ছাড়া ভারতের কোনও ব্যাটসম্যানের রানও উল্লেখযোগ্য নয়। এরকম বোলিং দাপট সাম্প্রতিক সময়ে টানা দুটি ওডিআইয়ে বিশেষ হয় নি। এবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাটসম্যানরা আদৌ বোলারদের ওপরে কর্তৃত্ব দেখাতে পারেন কিনা তা রবিবার পরিষ্কার হয়ে যাবে। শেষ হাসি কোন দল হাসে সেদিকেই এখন চোখ ক্রীড়াপ্রেমীদের।।

About Post Author