সময় কলকাতা ডেস্ক: রাজ্যে কয়লা পাচারকাণ্ডে বৃহস্পতিবার পুরুলিয়ার বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোকে তলব করেছে ইডি। পাশাপাশি তলব করা হয়েছে আসানসোলের বিধায়ক মলয় ঘটককে।
সূত্রের খবর এনারা কেউই ইডির ডাকে সাড়া দিয়ে, দিল্লি যাচ্ছেন না বলে জানা গিয়েছে। অভিযোগ, বেশ কিছু কয়লা মাফিয়ার সঙ্গে সুশান্ত মাহাতো ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে। কয়লা পাচার কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে, সুশান্ত মাহাতোর নাম পেয়েছেন তদন্তকারীরা। ফলে তাকে এবং মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

মলয় ঘটককে এর আগে কয়লা পাচার কাণ্ডে তিনবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পারেন, শুধুমাত্র কয়লা মাফিয়ারা নন বরং প্রভাবশালী থেকে শুরু করে ইসিএল কর্তারাও এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন। ইতিমধ্যেই ইসিএল এর ৫ কর্তা ও দুজন নিরাপত্তা রক্ষীসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে সিবিআই। তবে শুক্রবার মলয় ঘটক এবং সুশান্ত মাহাতো দিল্লিতে হাজিরা দেন কিনা এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।


More Stories
নেপো কিড নই, আবার দেখা হবে – সাসপেন্ড হয়ে আর কী বললেন ঋজু দত্ত
শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?