সময় কলকাতা ডেস্ক: দই কাবাব ভালোবাসেন! চিন্তা কি? জমিয়ে রাধুন আর সবাই মিলে খান। রইল বাড়িতে দই কাবাব বানানোর সহজ রেসিপি। দেখে নিন
উপকরণ
দই
পনির
পেঁয়াজ
আদা
কাঁচা লঙ্কা
কাজু বাদাম কুচি
গরম মশলা
সাদা গোলমরিচ গুঁড়ো
লবণ – স্বাদ অনুযায়ী
ধনে পাতা কুচি
ব্রেডক্রাম্বস
তেল
পদ্ধতি
প্রথমে দই থেকে সব জল ঝরিয়ে নিতে হবে। এর জন্য একটি সুতির কাপড়ে দই বেঁধে ১ ঘন্টা ঝুলিয়ে রাখুন বা কোনও ভারী জিনিস চাপা দিয়ে রাখুন।
এবার একটি পাত্রে জল ঝরানো দই রাখুন এবং এতে পনির, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা কুচি, কাজু, গরম মসলা, গোলমরিচ, লবণ, ধনে পাতা এবং ব্রেড ক্রাম্বস দিয়ে মেশান। ঐ মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে হাতে টিপে টিক্কির মতো আকৃতি দিন।

এবার কড়াইতে তেল দিয়ে কাবাব গুলো কম আঁচে ভাজুন। কাবাবগুলোকে দুই দিক থেকে মচমচে করে ভেজে নিন। টিস্যু পেপারে কাবাব নামিয়ে নিয়ে সবুজ চাটনির সাথে পরিবেশন করুন। গরম গরম এই কাবাব খেতে অসাধারণ।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার