Home » ইংল্যান্ডে একদিনের সিরিজে বাজিমাত ভারতের

ইংল্যান্ডে একদিনের সিরিজে বাজিমাত ভারতের

সময় কলকাতা ডেস্ক : ইংল্যান্ডে তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ এ জিতে নিল ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ইংল্যান্ডের এক দিবসীয় সিরিজের নির্ণায়ক ম্যাচে যা হওয়ার প্রত্যাশা ছিল তা হয় নি। ভারতের হয়ে বুমরার অনুপস্থিতি টোপলে – বুমরা দ্বৈরথ হতে দেয় নি। কিন্তু ভারতের হয়ে মাঠে ছিলেন দিল্লীর তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ। ছিলেন হার্দিক পান্ডিয়া। দুজনে মিলে ভারতের জয় এনে দিলেন। হার্দিকের চার উইকেট আর ৭১ রান এবং ঋষভের অসামান্য অপরাজিত ১২৫ এনে দিল কাঙ্খিত জয়। পাঁচ উইকেটে ইংল্যান্ডকে হারাল ভারত।

ইংল্যান্ড ইনিংসে সিরাজের শুরুর জোড়া আঘাত আর জাদেজার দুটি অবিশ্বাস্য ক্যাচকে ছাপিয়ে গেল ঋষভ – হার্দিকের জুটিতে ১৯ ওভার ১ বলে ১৩৩ রান। রোহিত, বিরাট, শিখর ধাওয়ানদের ব্যর্থতার যাবতীয় চাপ কাটালেন দুই ভারতীয় তরুণ। হার্দিকের বিদায়ের পরে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ঋষভ পন্থ। জাদেজাকে সঙ্গে নিয়ে পন্থ নিশ্চিত করেন ভারতের জয়। ঋষভের ১১৩ বলে ১২৫ রান প্রমাণ করল দ্রুত পরিণত হচ্ছেন তিনি।

About Post Author