সময় কলকাতা ডেস্কঃ সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মা হওয়া যেমন মুখের কথা নয় ঠিক তেমনি বাবা হওয়াও সবসময় কিন্তু খুব সহজ নয়। কোনও কোনও ক্ষেত্রে শারীরিক নানাবিধ সমস্যার বাধায় বাবা হতে পারেননা অনেকেই। যার পিছনে থাকে শারীরিক নানান সমস্যা। জেনে নিন এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন,
সমীক্ষা অনুযায়ী, শুক্রাণুদাতার বয়স হতে হবে চল্লিশের নিচে। কিন্তু সম্প্রতি ব্রিটিশ বিজ্ঞানীদের করা এক নতুন গবেষণা থেকে দেখা গিয়েছে চল্লিশোর্ধ দাতাদের শুক্রাণু থেকে সন্তান উৎপাদনের সম্ভাবনা অনেক বেশি হয়। অর্থাৎ ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা’ প্রচলিত এই ধারণা ভুল প্রমাণিত করল এই গবেষণা। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সমীক্ষায় দেখা গিয়েছে ২০ বছরের নিচে শুক্রাণুদাতাদের থেকে গর্ভধারণ যেখানে সম্ভব হয়েছে ২৮.৩ শতাংশ, সেখানে ৪১ থেকে ৪৫ বছর বয়স্ক দাতাদের শুক্রাণু থেকে গর্ভধারণ সফল হয়েছে ৩০.৪ শতাংশ।

চিকিৎসকদের মতে, ‘বয়সের সঙ্গে শুক্রাণুর ক্ষমতা কমার কোনও সম্পর্ক নেই, কেবল হ্রাস হয় গুণমানের। বাবা হওয়ার সেরা বয়স তবে কোনটি? বিশেষজ্ঞরা সুপারিশ করেন যে একজন পুরুষ তার ২০ এর কোঠার শেষ থেকে ৩০ এর কোঠার শুরুর দিকে পিতৃত্বের জন্য সবচেয়ে উপযুক্ত।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে