Home » করোনা ঊর্ধ্বমুখী, বাতিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান

করোনা ঊর্ধ্বমুখী, বাতিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান

সময়কলকাতা ডেস্ক: ফের উদ্বেগ বাড়িয়ে, বাড়ছে করোনার সংক্রমণ।একদিনে প্রায় ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হছেন। মুম্বইয়েও ক্রমাগত বাড়ছে এই গ্রাফ, এই পরিস্থিতিতে নিজের সাধের অনুষ্ঠান বাতিল করার সিধান্ত নিলেন অভিনেত্রী সোনম কাপুর।

জানা গিয়েছে, আনন্দ আহুজাকে বিয়ের পর লন্ডনেই ছিলেন সোনম। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে মুম্বইয়ের বাড়িতেই দেখা গেছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। তারপর থেকেই তাঁর সাধের অনুষ্ঠান নিয়ে ঝড় ওঠে নেট দুনিয়ায়।অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সোনমের আত্মীয় কবিতার বাড়িতে। কিন্তু কোভিড সংক্রমণের হার ক্রমশ বাড়ার কারণেই গোটা অনুষ্ঠানটি বাতিল করা হয়। সূত্রের খবর, সাধের অনুষ্ঠান বাতিল করা হলেও পরিবার ও কাছের বন্ধুদের জন্য বিশেষ লাঞ্চের ব্যবস্থা করেন সোনম-আনন্দ।


পরিবারকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৫২৮ জন। এই পরিসংখ্যান অনুযায়ী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারেরও বেশি। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথেই, পজিটিভিটি রেট ও অ্যাকটিভ কেসও যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে বিশিষ্ট মহলে। এমন পরিস্থিতিতে সোনম কাপুর ও তাঁর হবু সন্তানের কথা মাথায় রেখেই তাঁর সাধের অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

About Post Author