সময় কলকাতা ডেস্কঃ অগ্নিপথ নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা এবার থেকে হবে দিল্লি হাইকোর্টে। মঙ্গলবার এ কথা সাফ জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, সূর্যকান্ত এবং এ এস বোপান্নার বেঞ্চ। চুক্তিভিত্তিক অগ্নিপথ প্রকল্পকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কেরালা, পাঞ্জাব, হরিয়ানা, পটনা এবং উত্তরাখণ্ডে একাধিক মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিও এখন দিল্লি হাইকোর্টে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেখানকার মামলার নথি দিল্লি হাইকোর্টে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন তিন বিচারপতির বেঞ্চ। জানা গিয়েছে,প্রয়োজনের স্বার্থে অন্যরাজ্যের হাইকোর্টে চলা মামলাগুলির উপর দিল্লি হাইকোর্টকে হস্তক্ষেপের অধিকারও দিয়েছে শীর্ষ আদলত।

অগ্নিপথ প্রকল্পে নিয়োগকে ঘিরে বিহার, উত্তরপ্রদেশ, তেলঙ্গানা, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক বিক্ষোভ হয়। অগ্নিপথ প্রকল্পে চার বছর চাকরির পর ‘ ভবিষ্যৎ’ সময়ের অগ্নিবীরদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন যুব সমাজের একাংশ। এরপরই এই নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। এরপরই অগ্নিপথ প্রকল্পের কেন্দ্রীয় বিজ্ঞপ্তি বাতিল করার জন্য পিআইএলও দাখিল করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এমএল শর্মা। প্রকল্পটি অবৈধ ও অসাংবাধিক বলেই দাবি করেন তিনি।
উল্লেখ্য,বেকার যুবকদের সেনাবাহিনীতে কর্মসংস্থান তৈরি করতে গত ১৪ জুন অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্র। ১৭ থেকে ২১ বছর বয়সী যুবকদের মাত্র চার বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই শুরু হয় বিক্ষোভ। চার বছর চাকরির পর অগ্নিবীরদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে বলেই দাবি করেন বিক্ষোভকারীরা। এহেন পরিস্থিতিতে বিক্ষোভে পিছু হটে নিয়োগের বয়সসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তবুও বিক্ষোভ থামাতে পারেনি মোদী সরকার।

যদিও অগ্নিপথের বিরোধিতায় বিরোধীদের পাশে পেয়েছিল প্রতিবাদীরা। রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতৃত্ব অগ্নিপথ নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেছিল। অগ্নিপথের নামে বিজেপি ক্যাডার তৈরির পরিকল্পনাও নিয়েছে বলে অভিযোগ করা হয়। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে জানা হয়েছে, প্রথম ব্যাচের অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমা আরও বাড়ানো হল। প্রথম ২১ বছর, পরে আন্দোলনের প্রেক্ষিতে ২৩ বছর বাড়ল নিয়োগের ঊর্ধ্বসীমা। তবে এই নিয়ম শুধু প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য। তা ছাড়াও, অগ্নিবীররা অবসরের পর কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন সিআরপিএফে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে চার দিন ধরে চলা বিক্ষোভ কমবে বলে আশা করছে ওয়কিবহাল মহল।।


More Stories
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
অবিলম্বে অভিষেক গ্রেফতার হতে পারেন কোন মামলায় ? আর কী কী মামলা রয়েছে যেখানে জেলে যেতে পারেন তিনি?
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!