সময় কলকাতা ডেস্কঃ ছোট থেকে বড়,মুরগির মাংস সবারই ভীষণ প্রিয়। কিন্তু মুরগির ঝোল আর কষা রোজের পাতে মোটেই ভাল লাগে না। মুরগির নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। কিন্তু বাড়িতে আপনার শিশু কি শাকপাতা দেখলেই দৌড়ে পালায়? তাহলে এবার বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন কাসুন্দি মুরগি। কাসুন্দি আর মুরগির এই মেলবন্ধন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি।
উপকরণ
মুরগির মাংস-৫০০ গ্রাম
কাজু বাদাম- ১০ থেকে ১২ টি
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
চেরা কাঁচা লঙ্কা-৫টি
লঙ্কা গুঁড়ো-এক চা চামচ
পোস্ত-৫০ গ্রাম
কাসুন্দি-আধ কাপ
নুন-স্বাদ মতো
চিনি-আধ চা চামচ
সর্ষের তেল- পরিমাণ মতো

প্রণালী
একটি বাটিতে প্রথমে মুরগির মাংস নিয়ে তাতে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন। এবার চেরা কাঁচালঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে খানিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। মিনিট দশেক পর ঢাকা খুলে পোস্ত বাটা দিয়ে কষাতে থাকুন। এরপর মাংস সেদ্ধ হয়ে এলে স্বাদ মতো নুন, চিনি, চেরা কাঁচালঙ্কা আর কাসুন্দি দিয়ে কষাতে থাকুন। এবার মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে উপর থেকে কাজুবাদাম আর সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাসুন্দি মুরগি।



More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার