সময় কলকাতা ডেস্ক : চলে গেলেন পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর অজয় পারিদা। খ্যাতনামা বিজ্ঞানী অজয় পারিদা ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্সেস (আই এল এস ) -এর ডিরেক্টর ছিলেন। ডক্টর অজয় পারিদা মঙ্গলবার গুয়াহাটিতে মারা গেছেন, সরকারী সূত্র জানিয়েছে। মৃত্যুকালে অজয় পারিদার বয়স হয়েছিল ৫৮ বছর।
আসাম গুয়াহাটিতে একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। হৃদরোগের প্রাবল্য এত তীব্র ছিল যে তিনি চিকিৎসার সময় দেন নি।উল্লেখ্য,তিনি একটি সম্মেলনে যোগ দিতে গুয়াহাটিতে গিয়েছিলেন ।
দেশবরেন্য বিজ্ঞানীর প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া। ওড়িশার রাজ্যপাল অধ্যাপক গণেশি লাল, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বি বি হরিচন্দন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অনেক বিশিষ্ট ব্যক্তি ডঃ পারিদার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।।


More Stories
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে
প্রয়াত কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালু বাবু
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?