Home » বটুকেশ্বর দত্ত বিস্মৃতপ্রায় স্বাধীনতাসংগ্রামী

বটুকেশ্বর দত্ত বিস্মৃতপ্রায় স্বাধীনতাসংগ্রামী

সময় কলকাতা ডেস্কঃ ভগত সিংয়ের সঙ্গে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামে বটুকেশ্বর দত্তের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বটুকেশ্বর দত্ত বা বিকে দত্ত ১৯১০ সালের ১৮ নভেম্বর পশ্চিমবঙ্গের ওরি গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯২৯ সালের ৮ এপ্রিল সেন্ট্রাল লেজিলেটিভ অ্যাসেম্বলিতে বোমা ছোড়ার ঘটনায় ভগত সিংয়ের পাশে ছিলেন বটুকেশ্বর। ভগত সিংয়ের সঙ্গে বটুকেশ্বরের দেখা হয়েছিল ১৯২৪ সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের (এইচএসআরএ) সদস্য থাকাকালীন। দুজনের বন্ধুত্বও অত্যন্ত গভীর হয়ে ওঠে। ভগত সিং এবং চন্দ্রশেখর আজাদের সঙ্গে ভগত সিং-ও বোমা তৈরির প্রশিক্ষণ নিতে শুরু করেন।

১৯১৫ সালে ব্রিটিশ সরকার একটি আইন পাশ করে, যাতে বিদ্রোহীদের ওপর যথেচ্ছ অত্যাচার করার অধিকার এসে পড়ে। এরপরই লাঠিচার্জে মৃত্যু হয় লালা লাজপত রাইয়ের।লালার মৃত্যুতে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এরপরই ভগত সিং এবং বটুকেশ্বর দত্ত বোমা ফেলেন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। দুজনকেই গ্রেফতার করে আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। ভারতীয় বন্দীদের ওপর জেলে অকথ্য অত্যাচারের প্রতিবাদে জেলেই ভগত সিংয়ের সঙ্গে অনশনে বসেন বটুকেশ্বর ।

জেল থেকে ছাড়া পাওয়ার পর বটুকেশ্বর টিউবরকিউলোসিসে ভুগতে থাকেন। তা সত্ত্বেও তিনি ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন। অবশেষে ১৯৬৫ সালের ২০ জুলাই দীর্ঘ রোগভোগের পর এইমস হাসপাতালে মৃত্যু হয় বটুকেশ্বর দত্তের।

About Post Author