Home » কাঁকড়ার জন্য চলা দায়! আজব দ্বীপের সত্যি গল্প

কাঁকড়ার জন্য চলা দায়! আজব দ্বীপের সত্যি গল্প

সময় কলকাতা ডেস্কঃ রাস্তায় প্রেমিক যুগল দাঁড়িয়ে থাকলে ট্রাফিক জ্যাম হয়ে যায়। জঙ্গলের বুক চিড়ে চলে যাওয়া হাইওয়েতে সতর্ক থাকেন গাড়ি চালকরা। কি জানি, কখন সামনে বাঘ মামা চলে আসে! কিন্তু কাঁকড়ার জন্য কি রাস্তা বন্ধ থাকে? হ্যাঁ এককালে এমন ছবিও দেখেছে এই বিশ্ব। নীল রঙের এই ছোট্ট গ্রহটাতে কি না হয়! ভারত মহাসাগরের বুকেই রয়েছে এমন এক দ্বীপ, যেখানে বসবাস লাল কাঁকড়ার। আর এদের জন্যই বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছে অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপ।

জানা গিয়েছে, এরা বছরের একটি বিশেষ সময়ে দল বেঁধে দ্বীপের জঙ্গল থেকে সমুদ্রে গিয়ে ডিম পেরে ফের দ্বীপেই ফিরে আসে। একটা সময় এদের ঝাঁককে সুরক্ষিত রাখতে দ্বীপের সমস্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হত। পরে জনসাধারণের সমস্যার কথা মাথায় রেখে লাল কাঁকড়াদের রাস্তা পারাপারের সুবিধার্থে একটি বিশেষ ওভারপাস তৈরি করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ড এর জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। গোটা দ্বীপ এলাকায় বিভিন্ন ধাতুর তৈরি গুহার উপস্থিতি কার্যত লক্ষ্য করার মত। জানা গিয়েছে, প্লেটু, ফিসার, ব্যাসল্টের প্রায় ৩০টি গুহার উপস্থিতি রয়েছে। যদিও এই অঞ্চলটি ঘনবর্ষণ বনাঞ্চল তথা রেইনফরেস্টের বিশেষ আকর্ষণ হল লাল কাঁকড়া। ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কাঁকড়াদের সমুদ্রের দিকে চলাচল শুরু হয়। লাল রঙে রাঙানো রাস্তাটি কার্যত দেখার মত! প্রসঙ্গত গোটা দ্বীপের ৬৩ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্ক। এই কাঁকড়াদের দেখতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক, সকলের উপস্থিতিই চোখে পড়ার মত।

About Post Author