সময় কলকাতা ডেস্কঃ প্রস্তুতি পর্ব প্রায় শেষ। খোলা আকাশের নিচেই হবে সমাবেশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ধর্মতলা চত্বর। ধর্মতলায় মঞ্চ থেকে দলনেত্রীর বক্তব্য শোনার জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণে কর্মী সমর্থক চলে এসেছেন। এবার দলের নেতা-নেত্রীদের জন্য বিশেষ ড্রেস কোডের ব্যবস্থা করা হয়েছে ।
প্রায় দুবছর পর শহিদ দিবস পালন করতে চলেছে তৃণমূল। সেজে উঠছে ধর্মতলার একুশে জুলাইয়ের বিপুলাকার মঞ্চটি। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর, এই প্রথমবার শহিদ দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তিন তিনটে স্টেজ তৈরি করা হয়েছে যেখানে প্রায় ৫০০ জন বসার ব্যবস্থা রয়েছে। মূল মঞ্চের নিরাপত্তা ভাগ করা হয়েছে তিনটি জোনে। এরমধ্যেই আবার প্রথম জোনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
এছাড়াও, ২১ সে জুলাইকে কেন্দ্র করে গোটা শহর ১০ জোনে ভাগ করে করা হয়েছে পুলিশি বন্দোবস্ত।এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে প্রায় ১৫’টি জায়েন্ট স্ক্রিন। এছাড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে জায়েন্ট স্ক্রিনে দেখানোর সুবিধা রয়েছে।অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক, ট্যুইটার,ইন্সটাগ্রাম পেজ থেকে লাইভ সম্প্রচার দেখানো হবে।

এছাড়া মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় পেজ থেকেও লাইভ হবে।প্রায় ১০০০ স্বেচ্ছাসেবক মাস্ক ও স্যানিটাইজার নিয়ে উপস্থিত থাকবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল সমর্থকেরা জড়ো হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে। শিয়ালদহ ষ্টেশন চত্বরেও একই ছবি। গন্তব্যস্থল একটাই, ধর্মতলা চলো।


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি