Home » গরম ভাতে অতুলনীয় চিতল মাছের কোরমা

গরম ভাতে অতুলনীয় চিতল মাছের কোরমা

সময় কলকাতা ডেস্ক: বানিয়ে ফেলুন গন্ধে, স্বাদে সেরা জিভে জল আনার মতো রেসিপি চিতল মাছের কোরমা।

উপকরণ

চিতল মাছ

আদা বাটা ১ চা চামচ,

রসুন বাটা ১ চা চামচ,

পেঁয়াজ বাটা ১/২ কাপ,

পোস্তদানা বাটা ২ চা চামচ,

নারকোল কোরা ৪ টেবিল চামচ,

কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ,

হলুদ, নুন স্বাদমতো,

দারচিনি ২ টুকরো,

এলাচ ২ টি,

শুকনো লঙ্কা ১ টি, কাঁচালঙ্কা ৩ টি

ঘি ৩ টেবিল চামচ,

তেল ৩ টেবিল চামচ

মাছে নুন ও হলুদ মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিন। এবার কড়াইয়ে ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা, দারুচিনি এবং এলাচ দিন। এরপর বাটা মশলাগুলো দিয়ে কষান। নারকোল কোরা ও নুন দিন। ভালো করে কষান। এবার এতে ১ কাপ জল মেশান। মাছ দিয়ে দিন। মাখা মাখা হয়ে গেলে কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজার স্বাদের চিতল মাছের কোরমা।

About Post Author