Home » গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

সময় কলকাতা ডেস্কঃ ২৬ ঘণ্টা জেরার পর গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা। প্রায় সাড়ে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পরে রাত সাড়ে ১০ টা নাগাদ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়ে শিল্প মন্ত্রীর বাড়িতে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পূর্বাঞ্চলীয় এক কর্তা। ২৬ ঘণ্টা ধরে ম্যারাথন জেরার পর গ্রেপ্তার করা হল তাঁকে। সূত্রের মারফত জানা গিয়েছে, প্রথমে শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে মন্ত্রীর। এরপর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখানে ফের জিজ্ঞাসাবাদ করা হবে পার্থবাবুকে। পাশাপাশি আটক করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর বাড়ি সহ মোট ১৩ জনের বাড়িতে শুক্রবার তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই অভিযানে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেই ধারণা ইডি-র। পাশাপাশি উদ্ধার হয়েছে ৭৯ লক্ষ টাকার গহনা, বৈদেশিক মুদ্রা সহ ২০ টি মোবাইল ফোন। ইতিমধ্যেই তদন্তে অর্পিতার অসহযোগিতার অভিযোগও উঠেছে।

About Post Author