Home » এইভাবে রান্না করলে ভুলবেন না পটলের স্বাদ

এইভাবে রান্না করলে ভুলবেন না পটলের স্বাদ

সময় কলকাতা ডেস্ক: একঘেয়ে পটল খেতে খেতে বিরক্ত ধরে গেছে, আর ভালো লাগছে না। নিরামিষ দিনে কি রান্না করবেন খুঁজে পাচ্ছেন না। চিন্তা না করে এইভাবে রান্না করুন দই পটল। মুখে লেগে থাকবে এই স্বাদ।

উপকরণ

পটল
আলু
টক দই ১ কাপ
নুন, মিষ্টি স্বাদ মত
হলুদ
লঙ্কাগুঁড়ো
জিরে গুঁড়ো
আদা বাটা
ধনেপাতা কুচি
লঙ্কা কুচি
সরষের তেল
গোটা জিরে
টমেটো বাটা

পদ্ধতি

কড়াইতে সরষের তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে আদাবাটা, টমেটো বাটা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে পটল ও আলু দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিন। এরপর টক দই নুন, মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে কষা কষা হয়ে গেলে, তারপর সামান্য গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ টাকা দিয়ে রাখতে হবে ঢাকা খুলে উপরের ধনেপাতা কুচি লঙ্কা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন অসাধারণ নিরামিষ দই পটল।

About Post Author