সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগের সরব হল বিজেপি নেতা। মেঘালয়ের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতির অভিযোগ তুলে সরব মেঘালয়ের বিজেপির সহ-সভাপতি বার্নাড এন মারাক।

শনিবার মধ্যরাতে মেঘালয়ের বিজেপির সহ-সভাপতি বার্নাড এন মারাকের একটি ফার্ম হাউসে আচমকাই অভিযান চালায় মেঘালয় পুলিশ। ফার্ম হাউস থেকে উদ্ধার হয় ৬টি শিশু, ২০০টির উপর মদের বোতল, কন্ট্রাসেপটিভ পিল, ৪৭ টি বাইক ,একটি অটোরিকশা, একাধিক চারচাকা গাড়ি। মেঘালয় পুলিশের দাবি ওই ফার্ম হাউসে যৌন ব্যবসা চালানো হত। যা বিজেপির সহ- সভাপতির তত্ত্বাবধানে চলত বলে ধারণা। যদিও বার্নাড এন মারাক রিম্পুর দাবি মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নির্দেশে বিনা ওয়ারেন্টে অভিযান চালানো হয়েছে। তবে ফার্ম হাউস থেকে উদ্ধার ছয় শিশুসহ একাধিক জিনিসপত্র সিজ হওয়ার পর পুলিশের তরফ থেকে দাবী করা হয়েছে, ওই ফার্ম হাউসে পতিতালয় চালাতেন বিজেপির সহ-সভাপতি। এখনো পর্যন্ত এই মামলায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, একসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য ছিলেন মেঘালয়ের এই বর্তমান বিজেপি সভাপতি। তাঁর বিরুদ্ধে ২৫টি ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। এবারের ঘটনায় রাজ্য রাজনীতিতে গেরুয়া শিবিরকে বড়সড় বিপাকে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের