Home » করোনার সঙ্গে লাফিয়ে বাড়ছে ওমিক্রন

করোনার সঙ্গে লাফিয়ে বাড়ছে ওমিক্রন

সময় কলকাতা ডেস্কঃ দেশে করোনার দৈনিক সংক্রমণ কিছুটা স্বস্তি দিলেও নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে BA.2.75 ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা হয়েছে। হু জানিয়েছে, এই ভ্যারিয়েন্টের প্রভাব কতটা হবে তা খতিয়ে দেখা হচ্ছে। একটু একটু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়েছেন ২৭,৪০৯ জন। এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২১০০ বেড়ে বর্তমানে হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ২০০ জন। তবে কমেনি মৃতের সংখ্যা। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৩৬ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৩৩ জনের। এখনও পর্যন্ত দেশে করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪ কোটি ৩২ লক্ষ ১০ হাজার ৫২২ জন। সুস্থতার হার ৯৮.৪৫ শতাংশ।

এদিকে সম্প্রতি ইজারায়েলের এক বিজ্ঞানী ভারতের দশ দশটি রাজ্যে ওমিক্রনের সংক্রমনের কথা জানিয়েছেন। দশটি রাজ্যের নামের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও।সূত্রের খবর, শনিবার, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২ হাজারের গণ্ডি পেরল। দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতা কে ফের হার মানাল উত্তর ২৪ পরগণা। করোনার দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়িয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। তবে নয়া এই ভ্যারিয়েন্ট ঠিক কতখানি মারাত্মক তা এখনও পর্যন্ত জানা যায়নি।

About Post Author