Home » বড়সড় বদল আসছে ইনস্টাগ্রামে

বড়সড় বদল আসছে ইনস্টাগ্রামে

সময় কলকাতা ডেস্কঃ বড়সড় বদল আসতে চলেছে ইনস্টাগ্রামে। এখন থেকে ভিডিয়ো কন্টেন্টের দিকেই বেশি জোর দিচ্ছে মেটা। নতুন রিমিক্স এবং নতুন টেম্পলেট দিতে চলেছে ইনস্টাগ্রাম। পাশাপাশি বিজ্ঞাপন হিসেবেও এবার থেকে ব্যবহার করা যাবে রিলস।

ইনস্টাগ্রামের অন্যতম ফিচার হল রিমিক্স। এই ফিচারে যে কোনও ফটোকে ব্যবহার করে রিল রেকর্ড করা যাবে। অন্যদিকে নতুন নতুন টেম্পলেটও দেবে ইনস্টাগ্রাম। যেখানে থাকছে সবুজ স্ক্রিন, স্পিল্ট স্ক্রিন, পিকচার ইন পিকচার রিয়েকশন। টেম্পলেটে প্রিলোডেড অডিয়ো ও ক্লিপ থাকবে। ছবি বা ভিডিয়ো দেওয়া যাবে সেখানে। ডুয়াল টেম্পলেটে একসঙ্গে ফ্রন্ট ক্যামেরা ও ব্যাক ক্যামেরাতেও ভিডিয়ো রেকর্ড করা যাবে। জানা গিয়েছে,ইনস্টাগ্রামে রিলস ট্যাবে ক্যামেরা আইকনে ক্লিক করলেই এই ফিচার ব্যবহার করা যাবে। পাশাপাশি ইনস্টাগ্রামে এখন থেকে যে কোনও ভিডিয়োই রিলসে অটোকনভার্ট হয়ে যাবে। তবে শর্ত একটাই থাকবে, সেই ভিডিয়ো ১৫ মিনিটের ছোট হতে হবে।

অন্যদিকে হোয়াটসঅ্যাপেও নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এখন থেকে ইউজাররা তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটের ডেটা অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে এবং আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে অডিও বার্তা ভয়েস নোটও শেয়ার করতে পারবেন ইউজাররা। সাধারণত ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রিলস হিসেবে আপলোড করা যায় ইনস্টাগ্রামে। কিন্তু এই অ্যাপটির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ১৫ মিনিটের কম যে সমস্ত ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা হয়, তা এবার থেকে সরাসরি শেয়ার করা যাবে রিলসেও।

About Post Author