সময় কলকাতা ডেস্কঃ খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবস্থা।এই পরিষেবা চালু করবে ওয়ান ওয়েব নামে একটি কমিউনিকেশন সংস্থা। চলতি বছরের মে মাসে এই পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।

জানা গিয়েছে,ওয়ান ওয়েব সংস্থাটি যৌথভাবে পরিচালনা করে এয়ারটেল এবং ব্রিটিশ সরকার। এর আগে ইলন মাস্ক ভারতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন। প্রি-বুকিং শুরুও হয়েছিল। কিন্তু ভারতীয় সরকারের কাছ থেকে লাইসেন্স না পাওয়ায় শেষ পর্যন্ত পরিষেবাটি চালু হয়নি। যদিও ভারতে স্যাটেলাইট ইন্টারনেট দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই জলঘোলা চলছে।

এরপরই ওয়ান ওয়েবের তরফ থেকে ঘোষণা করা হয় তারা ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেবে। ওয়ান ওয়েবের তরফে জানানো হয়েছে, ভারতে খুব তাড়াতাড়ি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে তারা। এজন্য তারা ইসরোর বাণিজ্যিক সংস্থা নিউ স্পেস ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে। ওয়ান ওয়েব তাদের ৬৮৪ টি স্যাটেলাইটের মাধ্যমে এই পরিষেবা দেবে। চলতি বছরের মে মাস থেকে এই পরিষেবা চালু করার কথা ছিল। কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে লঞ্চ করতে পারেনি তারা। তবে পুরো প্রজেক্টটি কবে লঞ্চ হবে সেবিষয়ে নির্দিষ্ট করে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে স্যাটেলাইট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ওয়ান ওয়েব সবথেকে এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে খুব শীঘ্রই জিও-র তরফউ এই পরিষেবা চালু করা হবে বলেই জানা গিয়েছে।


More Stories
এয়ারটেল কি নাম পাল্টাচ্ছে?
ডুয়ার্সের সোনম ওয়াংচুক কৃপা হাঁসদা
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়