সময় কলকাতা ডেস্কঃ কেরালার পর এবার রাজধানী দিল্লি। ফের এক মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল দিল্লিতে। যার জেরে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। দেশে এখনও পর্যন্ত চার জনের শরীরে মিলেছে এই ভাইরাস। জানা গিয়েছে, সংক্রমিত ব্যক্তির বিদেশ সফরের কোনও যোগ নেই।বিদেশে না গিয়েও যেভাবে মাঙ্কিপক্সে ওই ব্যক্তি সংক্রমিত হলেন, তাতে উদ্বেগ বাড়ল বলেই মত বিশেষজ্ঞ মহলের একাংশের। কেননা এর আগে কেরলে যে তিন জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছিলেন, তাঁরা সকলেই বিদেশ থেকে ফিরেছিলেন।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, পশ্চিম দিল্লির বাসিন্দা ওই সংক্রমিত ব্যক্তি মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তাঁর শরীরে মাঙ্কি পক্স ভাইরাসের উপসর্গ থাকায় তিন দিন আগে তাঁকে মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেই রিপোর্টই পজিটিভ এসেছে।

উল্লেখ্য,মাঙ্কিপক্সকে এক ‘বিশ্বব্যাপী জরুরি অবস্থা’ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘হু’-এর তরফে জানানো হয়েছে,ইতিমধ্যেই ৭০ টিরও বেশি দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব এক‘অভূতপূর্ব’পরিস্থিতি, তাই বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও আফ্রিকার ৯টি দেশের বাসিন্দাদের মধ্যে মাঙ্কিপক্স পাওয়া গেলেও বিশেষত ইউরোপের একাধিক দেশ থেকে মাঙ্কিপক্স সংক্রমণের খবর আসতে শুরু করে। তার মধ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর সবথেকে বেশি আসে গ্রেট ব্রিটেন, স্পেন ও পর্তুগাল থেকে।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা