Home » জল্পেশ শ্রাবণী মেলার নিরাপত্তা ব্যবস্থা তুঙ্গে

জল্পেশ শ্রাবণী মেলার নিরাপত্তা ব্যবস্থা তুঙ্গে

সময় কলকাতা ডেস্কঃ উত্তরবঙ্গের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ শৈব তীর্থ জল্পেশে শুরু হয়ে গিয়েছে শ্রাবণী মেলা। গত রবিবার থেকেই শ্রাবণী মেলা শুরু হয়েছে। দ্বিতীয় রবিবারের শেষ। সোমবার সকাল থেকেও পুণ্যার্থীর ঢল নেমেছে সেখানে। তাই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আটো-সাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মন্দির চত্বরে বসানো হয়েছে ৩২টি সিসিটিভি ক্যামেরা। জানা গিয়েছে,জেলা পুলিশের পক্ষ থেকে মন্দির চত্বরে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মন্দিরের মূল প্রবেশ গেটে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। সঙ্গে রয়েছে বম্ব স্কোয়াডও। মন্দিরের পুকুর পাড়ে মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার্স দের।


জানা গিয়েছে,মন্দির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন,’এবার ব্যাপক ভিড় হবে বলে আমরা আশাবাদী।‘ প্রতিনিয়ত মন্দির চত্বরে টহলদারি চলছে। বিশেষত জল্পেশ শ্রাবণী মেলায় সকাল থেকেই জল্পেশ মন্দিরের পুকুর পাড়ে ভীড় হয় স্নানের উদ্দেশ্যে, সেই জন্য সিভিল ডিফেন্স কর্মীরা মোতায়েন রয়েছেন বলেই জানা গিয়েছে।


ইতিমধ্যেই নিরাপত্তার বিষয়টি খুব আটোসাটো করা হয়েছে। তিনটি শিফটে মোট শতাধিক পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে। বলা যায় রাজ্যের মেলাগুলির মধ্যে জল্পেশ মেলা সবচেয়ে বড় মেলা। রাজ্যের নানান জায়গা থেকে বহু পূণ্যার্থী এই মেলায় আসেন। তাই করোনা বিধি নিষেধ কঠোর করা সহ ও নিরাপত্তা ব্যবস্থাও কড়া করা হয়েছে পূণ্যার্থীদের জন্য।।

About Post Author