Home » এক নজরে আজকের আবহাওয়া

এক নজরে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক: উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। বৃষ্টির পরিমাণ বাড়বে বলে ধারণা আবহবিদদের।

শুক্রবার, সকাল থেকেই মিলেছে রোদের দেখা। আকাশে রয়েছে সাদা কালো মেঘ। যেকোনো সময় ঝেঁপে নামতে পারে বৃষ্টি। হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং কলকাতা। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৮০%।

পূর্বাভাস বলছে, শুক্র ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলায়। রবিবার রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত পাহাড়ের জেলাগুলির তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

About Post Author