Home » তেঁতুলের চাটনী দিয়ে মজাদার দই বড়া

তেঁতুলের চাটনী দিয়ে মজাদার দই বড়া

সময় কলকাতা ডেস্ক: বিকালের টিফিনে বানিয়ে ফেলতে পারেন মজাদার দই বড়া। রইলো সহজ রেসিপি

উপকরণ

বেসন ,

জিরে,

মরিচের গুড়ো ,

হলুদ,

রসুনের পেস্ট,

বেকিং সোডা,

স্বাদ মত লবন ,

দই ১ কাপ,

লিকুইড দুধ

চাট মশলা

পদ্ধতি

প্রথমে একটা বাটিতে বেসন মরিচ হলুদ জিরে রসুন বেকিং পাউডার লবন সব একসাথে মিশিয়ে পরিমান মত জল দিয়ে মাখিয়ে নিন। একটা প্যানে তেল গরম করে বেসনের গোলা দিয়ে ভেজে নিন।  সব বড়া একসাথে হালকা গরম খাবার জলে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে নিন। এবার দই আর দুধ একসাথে ভালোভাবে বিট করে নিন। একটা সার্ভিং ডিশে বড়া গুলো হাত দিয়ে চেপে চেপে জল বের করে সাজিয়ে তার উপর দই এর মিশ্রণ টা ডেলে দিন। উপরে চাট মসলা চিলি ফ্লেক্স তেঁতুলের চাটনী দিয়ে পরিবেশন করুন মজাদার দই বড়া।

About Post Author