Home » চিকেন অমৃতসরী কিভাবে বানাবেন? রেসিপি আপনার জন্য

চিকেন অমৃতসরী কিভাবে বানাবেন? রেসিপি আপনার জন্য

সময় কলকাতা ডেস্ক: বানিয়ে ফেলুন গন্ধে, স্বাদে সেরা জিভে জল আনার মতো রেসিপি চিকেন অমৃতসরী । কিভাবে বানাবেন? দেখে নিন,

উপকরণ

চিকেন,
আদা-রসুনের পেস্ট,
দই,
লেবুর রস,
ভিনিগার,
ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো,
হলুদ
পরিমাণ মতো নুন, চিনি
পেঁয়াজ কুচি,
মাখন,
কাঁচা লঙ্কা, টমেটো

পদ্ধতি

প্রথমে একটা বাটিতে চিকেন নিয়ে তাতে পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে ২ ঘন্টা ম্যারিনেট করতে হবে। এবার গ্রেভি তৈরির জন্য গরম প্যানে পরিমাণ মতো মাখন এবং লঙ্কা গুঁড়ো নিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপর তার মধ্যে ধনে গুঁড়ো এবং আদা কুচি যোগ করে অল্প পরিমাণে জল মেশাতে হবে। এরপর নুন, কাঁচা লঙ্কা কুচি, টমেটো এবং চিনি দিয়ে দিন। এরপর চিকেন দিয়ে দিন।

চিকেনের রং ধীরে ধীরে ব্রাউন হতে শুরু করলে আগে থেকে বানিয়ে রাখা টমেটো গ্রেভিটা দিয়ে দিন। তারপর ঢাকা দিয়ে দিন। ১০ মিনিট পরে প্যানের ঢাকা সরিয়ে মাংসের উপরে অল্প করে ক্রিম ও ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে রুটি অথবা পরোটার সঙ্গে।

About Post Author