Home » মন্ত্রিসভায় নতুন ৮ মুখ

মন্ত্রিসভায় নতুন ৮ মুখ

সময় কলকাতা ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় নতুন ৮ মুখ।মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাজভবনে শপথবাক্য পাঠ করালেন ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গনেশন। পূর্নমন্ত্রী হিসেবে শপথ নিলেন স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, প্রদীপ মজুমদার এবং স্বাধীন দায়িত্ব প্রাপ্ত হলেন বিপ্লব রায় চৌধুরী এবং বীরবাহা হাঁসদা। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সত্যজিৎ বর্মণ ও তাজমুল হোসেন। ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল।

উল্লেখ্য, বাংলায় বিধানসভার সংখ্যার নিরিখে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী-সহ সর্বোচ্চ ৪০ জন মন্ত্রী থাকতে পারেন। এদিন সেই সীমা পূর্ণ হল। এবার জেনে নেওয়া যাক কে কোন দপ্তর পেলেন। তথ্য প্রযুক্তি ও পর্যটন দপ্তর পেলেন বাবুল সুপ্রিয়, সেচ ও জলপথ দপ্তর পার্থ ভৌমিকের, পরিবহণ মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী, ফিরহাদের থেকে নিয়ে নেওয়া হল এই দফতর। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর পেলেন উদয়ন গুহ, শিল্প দফতর পেলেন শশী পাঁজা, পূর্ত দফতরের মন্ত্রী হলেন পুলক রায়, কৃষি ও পরিষদীয় দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পঞ্চায়েত – গ্রামোন্নয়ন পেলেন প্রদীপ মজুমদার,ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন,শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণ,স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে বীরবাহা হাঁসদা পেলেন বন ও স্বনির্ভর দপ্তর।

 

 

About Post Author