সময় কলকাতা ডেস্কঃ প্রতিদিনকার ব্যস্ত জীবনে অনিদ্রা গ্রাস করছে বহু মানুষকে। এই অনিদ্রার কারনে আপনি হয়ে যেতে পারেন খিটখিটে। হতে পারে ডায়াবেটিস, স্ট্রোক ইত্যাদির মতো ভয়ানক ব্যাধি। তাই সুস্থ ও সুন্দর স্বাস্থ্যের জন্য ঘুম অত্যন্ত জরুরি। যাদের ঘুম ভালো হয় তাদের মন শান্ত থাকে। ফলে কাজে কনসেন্ট্রেশন বাড়ে। অনেক সময় শোয়ার পরেও ঘুম আসেনা অথবা ঘুম আসলেও বারবার তা ভাঙতে থাকে। প্রতিকার পেতে অনেকেই নিয়মিত ওষুধ খান। তবে এতে আপনার শরীরে হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে দেখে নিন কি বলছেন বিশেষজ্ঞরা,
১. ঘুমাতে যাওয়ার ২ থেকে ৩ মিনিট আগে আপনার কব্জির পালস পয়েন্টে হালকা হাতে ম্যাসাজ করুন। কব্জির ভেতরদিকের পালস পয়েন্টটি হল একটি আকুপ্রেসার পয়েন্ট যাতে চাপ লাগলে আপনার মন শান্ত হবে। ফলস্বরূপ রাতে আপনার ভালো ঘুম হবে।
২. ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম জলে স্নান করতে পারেন। এতে আপনার শরীরের তাপমাত্রা কমবে। জল উষ্ণ গরম হওয়ায় তা থেকে আপনি আরাম বোধ করবেন এবং পেশি গুলি শিথিল হবে ।ফলে আপনি ভালো ঘুমাতে পারবেন।
৩. রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে আপনি দিনের কিছুটা সময় ঘুমাতে পারেন। তাতে আপনার ঘুমের চাহিদা পূরণ হবে এবং শরীর ঝরঝরে লাগবে।
৪. সঠিক ঘুমের জন্য সঠিক খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল, সবুজ শাকসবজি, ফলমূল খাওয়া অত্যন্ত জরুরি। তবে খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমাতে যাবেন না। তাতে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই খাওয়ার অনন্ত ১ ঘন্টা পর ঘুমান।

এছাড়াও ঘুমাতে যাওয়ার ঠিক আগেই ব্যায়াম করবেন না, প্রয়োজনে একা ঘুমাতে পারেন। এই বিষয়গুলি মাথায় রেখে চললে এতে আপনার অনিদ্রা দূর হবে। আপনি পাবেন সুস্থ ও সুন্দর জীবন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে