Home » ISRO-র নতুন সাফল্য SSLV

ISRO-র নতুন সাফল্য SSLV

সময় কলকাতা ডেস্কঃ রবিবার সকাল ৯.১৮ মিনিটে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হল ইসরোর এসএসএলভি বা ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এসএসএলভি এমন একটি রকেট যে রকেট ৭২ ঘণ্টার মধ্যে পাঁচ-ছয়জনের দল নিজেরাই একত্রিত করতে পারবে। যে রকেট তৈরিতে খরচ অন্যান্য রকেটের তুলনায় দশ ভাগের এক ভাগ। এটি এমন একটি রকেট যা প্রতি সপ্তাহেই মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব।

এসএসএলভি স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে ৭৫০ জন স্কুল ছাত্রছাত্রী দ্বারা নির্মিত হয়েছে। এসএসএলভি ৩৪মিটার লম্বা, পিএসএলভি রকেটের থেকেও প্রায় ১০ মিটার ছোট। মূলত ২০১৮ সালে এই রকেটটি উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। কিন্তু এর উৎক্ষেপণ কয়েকবার পিছিয়ে দেওয়া হয়। মূলত পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট প্রতিস্থাপন করার কাজ করবে এসএসএলভি। রবিবার দুটি উপগ্রহ বহন করে এসএসএল ভি সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ হয়েছে। আগামী দিনে এসএসএলভি গেম চেঞ্জার হিসেবে ব্যবহৃত হবে।  মহাকাশ গবেষণাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল এসএসএলভি।

About Post Author