চুমকি সূত্রধর, সময় কলকাতা :
উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়। তিনি ৫২৮টি ভোট পেয়েছেন।৩৪৬ ভোটে জয়ী হয়েছেন তিনি।তবে, তাঁকেই কেন উপরাষ্ট্রপতি হিসেবে পেতে চেয়েছিল বিজেপি?
কেন জগদীপ? কি সমীকরণ দেখছে রাজনৈতিক মহল?
প্রথমেই বলে নেওয়া যাক,এই জয় একপ্রকার নিশ্চিত ছিল। অন্তত, হিসেব তাই বলছিল। শেষ পর্যন্ত রাজনৈতিক হিসেবের বাস্তবে প্রতিফলন ঘটল। উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে দেশের চতুর্দশ উপরাষ্ট্রপতি হলেন বাংলার সদ্যপ্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি ৫২৮টি ভোট পেয়েছেন। এদিকে, বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ১৮২টি ভোট। ৩৪৬ ভোটে আলভাকে হারিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন ধনকড়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,এই জয় আকস্মিক নয়।

উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসেবে নাম ঘোষণার সময় থেকেই ধনখড়কে কৃষক পুত্র হিসাবে তুলে ধরেছে বিজেপি, ঠিক যেভাবে দ্রৌপদী মুর্মুকে আদিবাসী রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রচারে তুলে আনা হয়েছিল । কিন্তু কেন এই কৃষক পুত্রকেই উপরাষ্ট্রপতি হিসেবে বেছে নিতে চেয়েছিল পদমশিবির? রাজনৈতিক মহলে চর্চা, রাজস্থানের ভূমিপুত্র জগদীপ ধনখড়। তিনি জাঠ। নয়া কৃষি আইন ঘোষণার পরেই শিখ-জাঠ প্রত্যেকেই কৃষি আইন নিয়ে প্রতিবাদ জানিয়েছিল। এদিকে, আগামী বছর রাজস্থানে বিধানসভা ভোট। যে রাজস্থানে বর্তমান শাসকদল কংগ্রেসের আগে ক্ষমতায় ছিল বিজেপি। তাহলে কি পুরনো গদি ফিরে পেতে এবং জাঠদের ভোট নিজেদের ঝুলিতে আনতেই জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি হিসেবে পেতে চেয়েছিল বিজেপি? রাজনৈতিক মহলে এই সমীকরণই মিলিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন বাংলার শাসকদলের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে সরব হতে দেখা গিয়েছিল ধনখড়কে। বেশিরভাগ সময়ই তাঁকে বিজেপির প্রতিনিধি হিসেবে আক্রমণও বানিয়েছে তৃণমূল। বাংলার শাসকদলের বিরুদ্ধে সরব হওয়ারই পুরস্কার হিসেবে এই পদে বেছে নেওয়া হল জগদীপ ধনখড়কে? অন্যদিকে, জগদীপ ধনখড় আইনে দক্ষ। সেটাও একটা কারণ হিসেবে ধরা হতে পারে। অঙ্ক যাই হোক না কেন, উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে জয়ী জগদীপ ধনখড়। বিজেপিতে যোগদানের কয়েকবছরের মধ্যেই ধনখড়ের এই পদোন্নতি নিঃসন্দেহে ঈর্ষণীয়। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতির পদে তাঁর নির্বাচন কতটা সুফল আনবে তা বলে দেবে সময়।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?